বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে মাদক নিয়ে যুবককে কুপিয়ে হত্যা

  • প্রকাশ সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড়ে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল বারী(৪০)। তিনি ওই এলাকার বদরুল্লাহর ছেলে। ময়না তদন্ত তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয় বিকেল ৪টার দিকে। এরপর মরহুমের নামাজে জানাযা বাদ মাগরিব মহিষবাথান গোরস্থান সংলগ্ন স্থানে জানাযা শেষে তাকে দাফন করা হয়। তার একটি মাত্র ছেলে রয়েছে।

স্থানীয়রা জানান, বহিরাগত কিছু যুবক বাকীর মোড় এলাকায় কয়েকদিন থেকে মাদক বিক্রি করছিল। শনিবার বিকেলে ওই যুবকদের সঙ্গে তার বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে যুবকরা চলে যায়। গভীর রাতে প্রায় ৫০-৫৫ জনের মতো যুবক আসে। গভীর রাতে এসে তাকে বাসা থেকে আব্দুল বারীকে ডাকতে থাকে।

এ সময়ে বারী বের না হলে তার মুদি দোকানের তালা ভেঙ্গে ভাঙ্গচুর ও পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয়। আগুনের তীব্রতা দেখে বারীসহ তার ভাই ভাতিজারা বেড়িয়ে আসলে তখন তারা বারীর উপরে এলোপাতারী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। সেইসাথে তার গলাতেও কোপ মারে বলে প্রত্যক্ষরা জানান। এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এই মামলার প্রেক্ষিতে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামীদের আটকের চেষ্টা চলছে বলে উল্লেখ করেন এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin