রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ, পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। শুক্রবার জুমার নামাজের পর ‘বখতিয়ারাবাদ যুব সমাজ’-এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এসময় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন এলাকাবাসী।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর বখতিয়ারাবাদ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বয়োজ্যেষ্ঠ ও যুবকরা একত্রিত হয়ে একটি মাদকবিরোধী মিছিল বের করেন। বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিয়ে মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে অবস্থান নেয় এবং মাদক নির্মূলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন শুরু করে।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদকের বিস্তার দিন দিন উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিশু-কিশোর ও উঠতি বয়সের তরুণরা সহজেই মাদকে আসক্ত হয়ে পড়ছে। এতে তাদের স্বাভাবিক জীবনযাপন ও শিক্ষাজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ছোট বয়সে সন্তানরা মাদকে জড়িয়ে পড়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে চরম উৎকণ্ঠায় দিন পার করছেন অভিভাবকরা।

বিক্ষোভকারীরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই নয়, পুরো পরিবার ও সমাজের ধ্বংস ডেকে আনছে। মাদকের সহজলভ্যতা বন্ধ করা এবং কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।

এ সময় স্থানীয়রা পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাদক কারবারিদের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকাবাসী আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

এদিকে বিক্ষোভ চলাকালে বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাদের আশ্বস্ত করেন। তিনি জানান, শনিবার বোয়ালিয়া থানা থেকে বিশেষ পুলিশ ফোর্স এনে ওই এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

পুলিশের এই আশ্বাসে স্থানীয়রা সাধুবাদ জানালেও তারা দাবি করেন, শুধু একদিনের অভিযান নয়, বরং মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত নিয়মিত এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে কেবল শাস্তি নয়, মাদকে আসক্ত কিশোর-তরুণদের স্বাভাবিক জীবনে ফেরাতে পুনর্বাসন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ারও জোর দাবি জানান এলাকাবাসী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin