নিজস্ব প্রতিবেদক: ‘মাদক নয়, সুস্থ্য জীবন চাই’ এই প্রতিপাদ্য বিষয় এবং জীবন একটাই, তাকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন, এই স্লোগান নিয়ে রোববার দুপুর ১২টার দিকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী রিভার ভিউ কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে আসক্ত পূনর্বাসন সংস্থা (আপস) এর আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ে সহযোগিতায় মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিভার ভিউ কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মনোয়ারা পারভীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কার্যালয়ের আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু। এছাড়াও অত্র বিদ্যালয়ে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্যেশে বলেন, মাদকের প্রথম ধাপ হচ্ছে বিড়ি বা সিগারেট। এগুলো পান করা থেকে শুরু হয়। তিনি বলেন, এখন হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। কিন্তু একটি মাদকসেবনকারী সন্তান যদি কোন পরিবারে থাকলে সে পরিবারের অবস্থা খারাপ হয়ে যায়। সামাজিকভাবেও ঐ পরিবার হেয় প্রতিপন্ন হয়। শুধু এটাই নয়। যে মাদক সেবন করবে তার জীবন শেষ হয়ে যায় বলে উল্লেখ করেন তারা। মাদকের কুফল সম্পর্কে তুলে সকল প্রকার মাদক থেকে বিরত থাকার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান তিনি।