রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মানবসেবা অভিযানের গাছের চারা বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ৪১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মানবসেবা অভিযান এর আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সমিতির ২০০ জন সদস্যর মধ্যে আম ও মেহগণির চারশত চারা বিতরণ করা হয়। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে অত্র সংস্থা মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে সংস্থার দারুশা শাখায় গাছের চারা বিতরনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন মানবসেবা অভিযানের প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, পরিচালক অর্থ ও হিসাব আসাদুজ্জামান, এলাকা ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানসহ অত্র শাখার অন্যান্য কর্মীবৃন্দ।
বিতরণকালে প্রধান নির্বাহী খাইরুল আলম বলেন, গাছ প্রাণীকুলকে অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচায়। একটি পরিপূর্ণ গাছ প্রতিদিন আটজন মানুষকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। এছাড়াও গাছ পরিবেশের ভারসাম্য রক্ষাসহ নানাবিধ কাজে ব্যবহৃত হয়। একটি দেশের ভারসাম্য রক্ষা করতে ২৫ ভাগ বনায়ন দরকার। অথচ মানুষের চাহিদা ও বসবাস করার জন্য বনায়ন ক্রমশই কমে আসছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষে বাড়ির ফাঁকা জায়গায় অন্তত একটি করে গাছ রোপন করার পরামর্শ দেন তিনি।


তিনি আরো বলেন, হতদরিদ্র অসহায় ও সমিতির সদস্যদের পাশে দাঁড়ানোর লক্ষই হচ্ছে সংস্থার মুল লক্ষ। এই লক্ষ পুরনে মানবসেবা অভিযান প্রতিবছর তাদের নিজস্ব তহবিল হতে দরিদ্র ও অসহায়দের নানাবিধ সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবাদের ভাতা প্রদান এবং প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানান তিনি। উল্লেখ্য মাসব্যাপি বৃক্ষরোপন ও চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানান প্রধান নির্বাহী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin