বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে মাসব্যাপি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ঐতিহ্যবাহী ক্লাব বৈকালী সংঘের আয়োজনে মাসব্যাপি টি-২০ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টায় কালেক্টরেট মাঠে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়ার মুশফিকুর রহমান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, রাজশাহী হচ্ছে খেলাধুলা ও খেলোয়ার তৈরীর আতুর ঘর। রাজশাহী থেকে অনেক খেলোয়ার জাতীয় দলে খেলেছেন এবং এখনো খেলছেন। এর মধ্যে রয়েছে ক্রিকেট, ফুটবল, হকি ও অন্যান্য খেলা।

তিনি আরো বলেন, রাজশাহীর খেলোয়ারদের অন্যান্য হিংসা করে। তাদেরকে দলে নিতে চায়না। আবার দলে নিলেও খেলতে দিতে চায়না। এজন্য ভালভাবে সবাইকে খেলার পরামর্শ দেন। সেইসাথে নিজেকে যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, কেউ কাউকে জায়গা করে দেয়না। নিজের জায়গা নিজেকে করে নিতে হয়। মামা-খালু দিয়ে দলে প্রবেশ করা, কিন্তু জায়গা অনেক কষ্ট হয়ে পড়ে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বৈকালী সংঘ একটি ঐতিহ্যবাহী ক্লাব। এখান থেকে অনেক নামী-দামী খেলোয়ার গড়ে উঠেছে। তারা দেশের হয়ে খেলে অনেক নাম কুড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মাস্টারশেফ রেস্তোরা রাজশাহীর পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈকালী সংঘের সভাপতি এ.ওয়াই.এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার শেফ রেস্তোরার স্বত্বাধিকারী এস.এম শিহাব উদ্দিন। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহমেদ বাবু। এছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহনকারী বিভিন্ন দলের কর্ণধার, ম্যানেজার, খেলোয়ার, কোচ ও অন্যান্য ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনীতে রাজশাহী ক্রিকেট কোচিং স্কুল এবং নূরু স্মৃতি সংঘ অংশগ্রহন করে। প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin