রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মাসাউস’র আন্ত-ধর্মীয় সেমিনার সমাপ্ত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৭৬৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:‘ধর্ম-বর্ণ নির্বিশেষে, থাকবো সবাই মিলে মিশে’ এই স্লোগান নিয়ে বেসরকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে গত ২৪ তারিখ রোববার থেকে তিনদিন ব্যাপি আন্ত-ধর্মীয় সেমিনরি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ছিলো সেমিনারে শেষ দিন। আশ্রয় প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিসি এর পিচ কো-অর্ডিনেটর বিলন রুগা। মেনোনাইট সেন্ট্রাল কমিটি বাংলাদেশের (এমসিসি) সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসিসি বাংলাদেশের পি.এম.ই সমন্বয়কারী চ্যাড স্টাউট। ধর্মীয় নেতা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউল ইসলাম জিয়া, সিস্টার সেলিন বারউ ও রবিন্দ্র নাথ সবুজ এবং এম.ডাবলু, সি এর সুপারভাইজার ইউনুস আলী। মাসাউস সংস্থার সুপারভাইজার তরিকুল ইসলামের সঞ্চালনায় ফিল্ড অর্গানাইজারগণ এবং তরুন তরুনীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ধর্মীয় নেতাদের বক্তব্যের সাথে একমত পোষন করে মেরিনা হাঁসদা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ। সকল ধর্মের মানুষ এক সাথে বসবাস করেন। একে অপরের বিপদে আপদে এগিয়ে আসেন। এ অবস্থা আগামীতেও যেন চলতে পারে সেজন্য মাসাউস এর কর্মএলাকার জনগণ ও তরুন তরুনীদের নিয়ে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সকল ধর্মের জনগণকে সম্প্রীতি বজায় রেখে চলার অনুরোধ করেন সভাপতি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin