রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে মাসাউস’র দুইদিনব্যাপি সংবেদনশীলতা শীর্ষক কর্মশালা সমাপ্ত

  • প্রকাশ সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৬৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মাসাউস এর আয়োজনে দুইদিনব্যাপি সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। নগরীর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ হল রুমে আয়োজিত কর্মসূচীতে কমিউনিটি লিডার, ধর্মীয় নেতৃবৃন্দ, গ্রাম প্রধান, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতা, সুশিল সমাজের নেতৃবৃন্দ, যুবনেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহন করেন। আজ বুধবার ছিলো দুইদিনব্যাপি এই কর্মশালার শেষ দিন। কর্মশালা পরিচালনা করেন মাসাউস এর নির্বাহী পরিচালক মেরিনা হাঁসদা ও ফিল্ড সুপারভাইজর সৌমিক ডুমরী। সহযোগিতা করেন ফিল্ড অর্গানাইজার ইসমত আরা এবং মারেশটিল্লা মার্ডী।

হারমোনাইজিং এথনিক মাইনোরিটি এন্ড মেজোরিটি বেঙ্গলী কমিউিনিটি রিলেশনস থ্রট পিসবিল্ডিং ইনিসিয়েটিভ প্রকল্পের আওতায় সংখ্যা লঘু এবং সখ্যাগরিষ্ঠ জনগোষ্টির মধ্যে কিভাবে ভাতৃত্ববোধ জাগ্রত এবং বাজার রাখা যায়। বাধা গুলো কি। বাধা উত্তরণের উপায় এবং এই প্রকল্প কাদের নিয়ে এবং কোন পদ্ধতিতে কার্যক্রম বাস্তবায়ন করছে সে বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও ক্ষুদ্র নৃতাত্তিক জাতীগোষ্ঠির জনগণের উন্নয়ন এবং বেষম্য দূরীকরনে করণীয় কি, সে বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। আলোচনায় অংশগ্রহনকারী সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের জনগণ বেশ কিছু বিষয় উত্থাপন করেন এবং সে বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা বলেন। আয়োজক সংস্থা অংশগ্রহনকারীদের কথা শোনেন এবং আগামীতে পদক্ষেপ নেয়ার আশ্বাস প্রদান করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin