নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ভদ্রা পদ্মা আবাসিক এলাকায় মায়া ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভবনিট নির্মাণ করছেন দীর্ঘ একযুগ ধরে সুনামের সাথে ভবন নির্মাণের ডেভেলপার প্রতিষ্ঠান ড্রীম স্মিথ প্রোপার্টিজ। এটা এই কোম্পানীর সপ্তম ভবন। ভবনটি সাত তলা বিশিষ্ট হবে বলে জানান অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
মঙ্গলবার দুপুরের দিকে ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে ড্রীম স্মিথ প্রোপার্টিজ এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। এ সময়ে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক গোলাম দোস্তগীর ও আল-মাসুদ, পরিচালক ইফফাত আরা তানিয়া, আতিক শাহরীয়ার, হেড অব মার্কেটিং ওয়াসিম রেজা, ব্যবস্থাপক মাহফুজ প্রদিপ। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও ফ্লাট হোল্ডারগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, স্বপ্ন আর মায়া একসাথে মিলে এই ভবনকে একটি আধুনিক বসবাসযোগ্য ভবন হিসেবে নির্মাণ করা হবে। এই ভবনে ব্যবহৃত সকল উপকরণ অত্যাধুনিক ও আধুনিক হবে। সেইসাথে দক্ষ কারীগরের নিপুন হাতে এই ভবনের প্রতিটি ইট বুনা হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, নগরী পদ্মা আবাসিক এলাকার ১৩৪নং প্লটে মোট পাঁচ কাঠা জমির নির্মিত দুই ইউনিটের এই ভবনে মোট ১২টি ফ্লোর হবে। আর ফ্লোরগুলি ১৪৫০ ও ১৩৫০ স্কয়ার ফিট হবে বলে জানান চেয়ারম্যান।

তিনি আরো বলেন, এই ভবনের প্রতিটি ফ্লাটে তিনটি বেড রুম, লিভিং রুম, ডাইনিং রুম, তিনটি বাথরুম. গেষ্ট রুম ও কমিউিনিটি স্পেচ রাখা হয়েছে বলে উল্লেখ করেন চেয়ারম্যান।