নিজস্ব প্রতিবেদক : “শ্রমিক-মালিক একতা উন্নয়নের নিশ্চয়তা’ মহান মে দিবসের এই প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করা মে দিবসের অঙ্গিকার। রাজশাহীতে শ্রমিকদের নায্য মজুরি প্রদানের দাবির মধ্য দিয়ে মহান মে দিবসের কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (০১মে) দিবসটি উপলক্ষে সকাল থেকেই মহানগরীতে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী, সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা,পথসভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বেলা ১১টার দিকে মহানগরীর আওয়ামী লীগ কার্যালয়ে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা বের করে। এদিকে, মে দিবস উপলক্ষে রাজশাহীর সব স্থানীয় সংবাদপত্র, অফিস-আদালতে ছুটি রয়েছে।

দিবসটি পালনের জন্য রাজশাহী মহানগর জাতীয় শ্রমিক লীগ, মহানগর জাতীয় রিক্সা-ভ্যান শ্রমিক লীগ, মহানগর ইজিবাইক মালিক-শ্রমিক কল্যাণ সমবায় সমিতি, বাংলাদেশ ডাক বিভাগ উত্তর অঞ্চল, দর্জি শ্রমিক ইউনিয়ন, রাজশাহী জেলা হোটেল ও রেষ্টুরেন্ট, শ্রমিকলীগ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মচারী সংসদ (সিবিএ) সহ অন্যান্য শ্রমিক সংগঠন বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।