বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে রাজশাহী মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৪টায় রাজশাহী সদর হাসপাতালের মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজশাহী সদর হাসপাতাল মোড় হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি এবং সঞ্চালনা করেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব ইমদাদুল হক লিমন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রকিবুল হক টফি, মাইনুল ইসলাম মিন্টু, সালাউদ্দিন বিপ্লব, মাসুদুল হক মৃধা মোমিন, আখতারুল হাসান অপু, সোহেল রানা, ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সারোয়ার পারভেজ রকি ও নাফিজ ইমতিয়াজ ড্যানি।

এছাড়াও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম শিপলু, সাঈদ আলী, তুহিন সরকার, অভি আহমেদ এবং দপ্তর সম্পাদক সৈকত পারভেজ, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন ও সাফায়াত হোসেন মান্নাতসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় রাজশাহী মহানগর যুবদলের সদস্যবৃন্দ, মহানগরের ৪১টি সাংগঠনিক ওয়ার্ড যুবদলের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়কসহ নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের ৮টি থানার আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং রাজশাহী মহানগর ছাত্রদলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আহ্বায়ক, সদস্য সচিবসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin