নিজস্ব প্রতিবেদক: নগরীর কাজিহাটাস্থ বাংলাদেশ ব্যাংকের বিপরীতে রাঙাপরি ডেভেলপারস এন্ড প্রোপারটিজ এর আরো একটি নতুন বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন হয়। নান্দনিক ডিজাইনের বহুতল এই ভবনটির নাম দেয়া হয়েছে গ্যালাক্সি লাইন। সোমবার এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুম সরকার। এ সময়ে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উজ্জল কবির, রেডার সভাপতি তোফিতুর রহমান লাভলু, প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তাসহ নগরীর গণ্যমান্য ব্যক্তিগণ।
উদ্বোধন অনুষ্ঠানে চেয়ারম্যান মাসুম সরকার রাঙাপরি ডেভেলপারস এন্ড প্রোপারটিজ আবাসন ব্যবসায় যাত্রা শুরুর প্রথম থেকেই নিজেদের নির্মাণকৃত এ্যাপার্টমেন্টগুলোর নান্দনিক ডিজাইন, সর্বোচ্চ মানের নির্মাণ সামগ্রীর ব্যবহার ছাড়াও চুক্তিনুযায়ী ক্রেতাদের হাতে যথাসময়ে ফ্ল্যাট হস্তান্তরে সুনাম অর্জনের ধারাবাহিকতায় ইতিমধ্যেই ফ্ল্যাট ক্রেতাদের মনে জায়গা করে নিয়েছে। নগরীর প্রাইম লোকেশনে আধুনিক ও শিল্পশৈলীর ছোয়াতে ইতিমধ্যেই তিনটি প্রজেক্টের কাজ শেষ করেছেন তারা। সর্বমোট নয়টি প্রজেক্ট নিয়ে কাজ করা আবাসন এই প্রতিষ্ঠানটির ভবিষ্যত কর্মপরিকল্পনা আকাশচুম্বি।