নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে শনিবার বিকেলে লক্ষ্মীপুর প্রিমিয়ার লীগ-২০২৪, সেশন-৭ এর উদ্বোধন করা হয়। সোনালী অতিত ক্লাব রাজশাহীর সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ আশরাফ হোসেন নবাব উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই লীগ এর উদ্বোধণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর রাজপাড়া থানার সভাপতি সৈয়দ হাফিজুর রহমান বাবু।
বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগর রাজপাড়া থানার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক সাইফুল ইসলাম খান এর আহ্বায়কে ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (আইডিইবি) এর সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক ইঞ্জিনিয়ার মেরাজুল আলম, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাক্তার সিরাজুম মুবিন সবুজ ও রাজশাহী মহানগর রাজপাড়া থানা সৈনিক লীগের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মনিরুল ইসলাম মনির।

লক্ষ্মীপুর ইয়ুথ ফোরাম রাজশাহীর আয়োজনে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জনি, মুন্না, রাজু, সজল, শুভ, আশিক, লালন, মিঠু, পরশ, পারভেজ, রিজভী ও নিরব। এছাড়াও অন্যান্য ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও শুধিজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে লক্ষ্মীপুর ডেঞ্জার লায়ন ও লক্ষ্মীপুর ইউনাইটেড প্রতিদন্দিতা করেন। এই লীগে মোট পাঁচটি দল অংশগ্রহন করছে বলে আয়োজক নেতৃবৃন্দরা জানান। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ খেলোয়ারদের সাথে পরিচিত হন এবং মুশাবাহ করেন।