রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে শাহ্ মখ্দুম ও চন্দ্রিমা থানা বিএনপি’র বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দখলবাজী, চাঁদাবাজী, দুর্নীতি ও সকল নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে শাহ্ মখ্দুম ও চন্দ্রিমা থানা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীবৃন্দ নগরীর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পানি উন্নয়ন বোর্ডের মধ্যে গিয়ে সমাবেশ করেন। এরপর তারা পুনরায় সেখান থেকে মিছিল নিয়ে রেলগেটের দিকে চলে যান। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা বিএনপি’র আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু।

উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম বিএনপি’র আহ্বায়ক সুমন সরদার, সদস্য সচিব নাসিম খান, চন্দ্রিমা থানার সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, যুবদল রাজশাহী মহানগরের দপ্তর সম্পাদক এ এইচ এম শফিক মাহমুদ তন্ময়, যুবদলের সদস্য অপু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ সহ দুই থানা বিএনপি’র বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের পরে রাজশাহীতে একশ্রেণির নেতৃবৃন্দ দখল ও চাঁদাবাজী শুরু করেছে। সেইসাথে বিভিন্ন অফিসে গিয়ে চাঁদাবাজী করছে। এ অবস্থা বিএনপি নেবেনা। তাদের কঠোর হস্তে দমন করা হবে বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin