বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে শিমলা পার্কের মসজিদে চুরি

  • প্রকাশ সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ড এলাকার শিমলা পার্ক এলাকায় শনিবার দিবাগত রাতে তিনটি চুরি সংগঠিত হয়। পার্ক সংলগ্ন নূর মসজিদের ক্যাশবাক্স এবং অত্র স্থানে স্থাপিত শ্রীরামপুরের এমদাদুল উলুম মাদ্রাসার ক্যাশবাক্স এবং পান দোকান ভেঙ্গে নগদ অর্থ এবং দোকানে থাকা বিস্কুট, চকলেট, পানি ও গ্যাস লাইটসহ প্রায় ৩০০০টাকা চুরি করে নিয়ে গেছে বলেন দোকানের মালিক স্বপন জানান। তিনি বলেন, এর পূর্বে তারা এই ছোট দোকন তিনবার চুরি হয়েছে। আর ক্যাশ বাক্স থেকে কত টাকা চুরি হয়েছে তা বলা যাচ্ছেনা বলে জানান তিনি।

নূর মসজিদের ক্যাশিয়ার শরিফুল ইসলাম তোতা বলেন, ইতিপূর্বে এই মসজিদ থেকে ফ্যান এবং এমপ্লিফায়ার চুরি হয়েছিলো। এবার ক্যাশ বক্স ভেঙ্গে চুরি করলো চোরেরা। তিনি বলেন, শুধু এই মসজিদে নয় মহানগরীর বিভিন্ন মসজিদে এই ধরনের চুরি বর্তমানে বেড়ে গেছে। এ বিষয়টি গুরুত্ব সহকারে ব্যবস্থা নেয়ার দাবী জানান তিনি।

এদিকে নগরীর লক্ষ্মীপুর বাকীর মোড়ে অবস্থিত মাসজিদুল ফাতাহ্ মসজিদের একাধিক মসুল্লী বলেন, এই মসজিদের ক্যাশবাক্স প্রায়শই চুরি হয়। অল্প কিছুদিন পূর্বেও চুরি হয়েছে। সেদিন কে চুরি করেছ তা সিসি ক্যামেড়ায় ধরা পরলেও অজ্ঞাত কারনে মসজিদ কমিটি পক্ষ থেকে কোন প্রকার পদক্ষেপ নেয়ায় মুসল্লীরা অসন্তোষ প্রকাশ করেন। এ ধরনের ঘটনা প্রায় মসজিদ এবং মাদ্রাসা হয়ে আসছে বলে উল্লেখ করেন তিনি। ঘটনাস্থল রাজপাড়া থানা পুলিশ পরিদর্শন করেছেন বলে জানান তোতা।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin