রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে সততা ইলেকট্রনিক্স’র আনন্দ র‌্যালি

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৯৩২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘নারীর হাতে দেশ’ নারীর হাতে ওয়ালটন’ এই স্লোগান নিয়ে আজ শুক্রবার রাজশাহীতে সততা ইলেকট্রনিক্স এর আয়োজনে বিকেল ৪টার দিকে পন্য প্রদর্শণী ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালির পূর্বে গেঞ্জি বিতরণ করা হয়। সততা ইলেকট্রনিক্স এর কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও শতশত নারী র‌্যালিতে অংশ গ্রহন করেন। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কলেজের উপাধ্যক্ষ কামারুজ্জামান, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সুমন, আরএমপি চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন, মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি ও সততা ইলেক্ট্রনিক্স এর মহাপরিচালক রাজু আহম্মেদ, মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাধারণ সম্পাদক ও সততা ইলেক্ট্রনিক্স এর ম্যানেজার সোহেল পারভেজ সবুজ, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা ও ভয়েস অব ইউথ এর সভাপতি মাহ্ফুজুর রহমানসহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, নারী উদ্যোক্তা, সাধারণ জনগণ ও উপকারভোগিরা।

নগরীর ছোট বনগ্রাম উত্তরপাড়া খোরশেদের মোড়ে অবস্থিত সততা ইলেকট্রনিক্স এর সামনে থেকে র‌্যালি নিয়ে তারা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় শো-রুমের সামনে এসে শেষ করেন। এদিকে র‌্যালি করার পূর্বে সফল নারী উদ্যোক্তাদের উপহার হিসেবে মোবাইল প্রদান করেন অতিথিবৃন্দ। এছাড়াও ওয়ালটন পণ্য ক্রয় করে বিজিতদের মধ্যেও মোবাইল প্রদান করেন তাঁরা।

উদ্বোধনী অুনষ্ঠানে অতিথিরা বলেন, সততা ইলেকট্রনিক্স খুব স্বল্প সময়ের মধ্যে তাদের সততা, ব্যবসায়ী পলিসি, কাষ্টমারদের সাথে সুসম্পর্ক স্থাপন ও সহজ কিস্তিতে ওয়ালটন পন্য বিক্রয় করার মাধ্যমে জনগণের মধ্যে আস্থা তৈরী করে ফেলেছে। এরফলে তাদের ব্যবসার প্রসার দ্রুততার সাথে ঘটছে বলে উল্লেখ করেন তাঁরা। সেইসাথে ব্যবসায়িক সুনাম অক্ষুন্ন রাখতে আগামীতেও তাদের এই পলিসি ধরে রাখতে হবে এবং কাষ্টমারদের কথা চিন্তা করে ব্যবসা করার পরামর্শ দেন তাঁরা।

মৃত্তিকা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর সভাপতি ও সততা ইলেক্ট্রনিক্স এর মহাপরিচালক রাজু আহম্মেদ তার বক্তব্যে বলেন, মানুষের সেবা করার জন্যই তিনি এই প্রতিষ্ঠান গড়েছেন। সকলের সহযোগিতায় এই প্রতিষ্ঠান আজকে এতদুর এসেছে। ইতোমধ্যে সকলের দোয়া ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি বড় হচ্ছে।

এই প্রতিষ্ঠান হতে সহজ কিস্তিতে বাংলাদেশের একমাত্র সুনামধন্য ওয়ালটন পন্য ক্রয় করার জনগণকে অনুরোধ করেন তিনি। সব শেষে ওয়ালটন গ্রুপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব এস এম নজরুল ইসলামের স্মরনে সততা ইলেকট্রনিক্স এর কর্ণধার, কর্মকর্তা-কর্মচারীগণ মোমবাতি প্রজ্জোলন করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin