নিজস্ব প্রতিবেদক: সামাজিক সংগঠন আয় তবে সহচরির উদ্যোগে সেফ গার্ডেন এ বন্ধুত্বের বন্ধনে- ৯০ ঈদ পুনর্মিলনী ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি শাহনাজ পারভিন। সভার শুরুতে যে সকল বন্ধু ইন্তেকাল করেছেন তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক হোসনে আরা লাকী। তিনি বলেন, সৌহার্দ্য সম্প্রীতি ও মৈত্রীক সেতুবন্ধন হল আয় তবে সহচরী আমরা আমাদের বন্ধুত্বের বন্ধনের মাধ্যমে ৩২ বছর আগের দিনগুলো স্মৃতির পাতায় ফুটে উঠেছে। আয় তবে সহচরীর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সহকারী বন্ধু হলো মানসিক শক্তি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য পূরণ হবে এবং কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন্ধু ময়েজ উদ্দিন রনি, জহিরুল ইসলাম জহির ও ইকবাল লিটনসহ আরো অনেকে। সংগীত পরিবেশন করেন প্রশান্ত ও আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন প্রশান্ত ও শিউলি। পরিশেষে সভাপতির সকল বন্ধুদের ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের কর্মপরিকল্পনার সূচনা করে সভা শেষ করেন। এই সভায় ২৫ জন বন্ধু উপস্থিত ছিল।