বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীতে সেভ দি ন্যাচার এন্ড লাইফ’র যুব ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশ সময় শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৭৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলফিকার আলী হায়দারকে আহ্বায়ক ও সুপ্রভা রায় স্টেলাকে সদস্য সচিব করে রাজশাহীতে সেভ দি ন্যাচার এন্ড লাইফের যুব ইউনিটের ১৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ রুহান, যুগ্ম সদস্য সচিব তাহসিন শেখ, সদস্য রওশন ইসলাম, নিশাত আনান নিরঝর, ফাহমিদা ইয়াসমিন মুন, আহনাফ যারিফ, সুরাইয়া আক্তার লাভলী, লুনা খাতুন, সুখী আক্তার মিম, মাহফুজুর রহমান, আরিফ ইসলাম, রওজি, রাজিয়া সুলতানা আঁখি ও সুরাইয়া আক্তার মনিকা। এই কমিটি অনুমোদন করেন সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রব।

কমিটির গঠনের পূর্বে নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টে সেভ দি ন্যাচার এন্ড লাইফের আয়োজনে পরিবেশ সংরক্ষণে তরুনদেও ভাবনা শীর্ষক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর সভাপতি মিজানুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, হেরিটেজ রাজশাহী, নদী ও পরিবেশ বিষয়ক লেখক ও গবেষক মাহাবুব সিদ্দিক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর জালাল উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক জামাত খান, বিবিসিএ রাজশাহী জেলার সভাপতি ড. হেমায়েতুল ইসলাম আরিফ, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সহ-সভাপতি প্রফেসর ড. আখতারুল ইসলাম, আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনাসহ যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন।

সভাপতি সেভ দি ন্যাচার এন্ড লাইফ সম্পর্কে আলোকপাত করেন। সেইসাথে পরিবেশ রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin