রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত শিশুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করলেন মোস্তফা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সড়ক দুর্ঘনায় আহত এক কন্যা শিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ভর্তি ও চিকিৎসার সার্বিক সহযোগিতা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ইউনিয়নের সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা।

খোঁজ নিয়ে জানা যায়, দুুপর ১.৩০টার দিকে নগরীর তালাইমারি নর্দানমোড়ে আইসক্রীম ক্রয় করার জন্য বের হয়ে আসে রিয়া(৮) নামের এই কন্যা শিশু। রাস্তা পার হতে গিয়ে অটোরিক্সার সাথে ধাক্কা লেগে অটোরিক্রা তলে পরে গেলে শিশুটির পা ভেঙ্গে যায় । এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। সে সময়ে মোস্তফা এবং সাবেক ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ রাজশাহী জেলা কমিটির জনসংযোগ ও প্রচার সম্পাদক আলিফ আনোয়ারুল উপস্থিত ছিলেন। এ অবস্থা দেখে তারা শিশুটিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রায় ঘন্টা খানেক পরে শিশুটির মা ও তার আত্নীয় স্বজন খবর পেয়ে মেডিকেলে আসেন । তাদের নিকট থেকে শিশুটির নাম নুসরাত জাহান রিয়া (৮) পিতার নাম সাকিল হোসেন, বাড়ি- বিনোদপুর ( মির্জাপুর) বলে জানা যায়। মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর অধ্যায়নরত রিয়া। মোস্তফা শিশুটির সকল চিকিৎসা ব্যয়ভার বহন করেন এবং পরিবারের হাতে নগদ ৫০০০ টাকা প্রদান করেন।

শিশুটির মা বলেন, তিনি তার বাবার বাড়ি তালাইমারিতে বেড়াতে আসেন। গায়ে ভীষন জ্বর, তাই শুয়ে ছিলেন তিনি। হঠাৎ বরফ ওয়ালার শব্দ পেয়ে দৌড়ে বের হয়ে যায় তার মেয়ে। এরপর আর তিনি কিছু জানেন না। পরে জানতে পারেন মেয়ে এক্সিডেন্ট করেছে। এরপর তিনসহ পরিবারের অন্যান্য সদস্য হাসপাতালে আসেন। তার মেয়েকে হাসাপাতালে এনে চিকিৎসা ও আগামীতে চিকিৎসার জন্য অর্থ সহযোগিতা করায় মোস্তফাসহ তার সঙ্গীদের ধন্যবাদ জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin