বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে ৭৫তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ২৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “সমৃদ্ধ জীবনের জন্য স্মার্ট ক্রেডিট ইউনিয়ন” এই প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে ৭৫তম আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী জেলা কালব সদস্য সেবা কেন্দ্রে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব) এর আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কালব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।
মহিষবাথান মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বিরাজ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রো সমবায় অফিসার নাসিমা বেগম ও কালব রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক মহরুল আলম।
এছাড়াও নওহাটা পৌরসভা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ফয়েজ উদ্দিন ও উৎস ভূমি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি ইউসুফ আলী চৌধুরীসহ জেলার বিভিন্ন ক্রেডিট ইউনিয়নের সভাপতি, সেক্রেটারী, সদস্য ও অন্যান্য উপস্থিত ছিলেন নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin