রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ৮০র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের মানববন্ধন

  • প্রকাশ সময় সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪০৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “আমরা লড়ছি সকল সিন্ডিকেটের বিরুদ্ধে” স্লোগানকে সামনে অক্সিজেন সিলিন্ডারের দাম পূণনির্ধারন এবং সকল কোম্পানীর অক্সিজেন সিলিন্ডার রিফিল করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ সোমাবার বেলা ১১টার দিকে নগরীর মেডিকেল হাসপাতালের সামনে রাজশাহীর ৮০র দশকের ছাত্র সংগ্রাম পরিষদ এই মানববন্ধনের আয়োজনে করে।
মানব বন্ধনে সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ করোনাকালে রাজশাহীতে অক্সিজেন নিয়ে যে সিন্ডিকেট তৈরি হয়েছে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। উপস্থিত বক্তারা, বেশ কিছু দাবি উস্থাপন করেন। তারা বলেন, অক্সিজেনে অস্বাবিক দাম কমিয়ে ১২ হাজার টাকা নির্ধারণ করতে হবে। শুধুমাত্র নিজ কোম্পানি নয় বরং সকল কোম্পানির অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে হবে। ২৪ ঘন্টা অক্সিজেন রিফিলের ব্যবস্থা কোম্পানিগুলোকে করতে হবে।
এছাড়া বক্তারা বলেন, বর্তমানে ডাক্তারগণ বাসায় বসে অনলাইনে রোগীদের সেবা দিচ্ছেন। সেকল ডাক্তার বাসায় বসে চিকিৎসা দেন তাদের ফি অর্ধেক করার দাবী জানান। সেইসাথে মানব বন্ধন থেকে এই মহামারিকালে মানুষের পাশে জরুরি অক্সিজেন সেবা চালু রাখায় রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও ‘জামিল ব্রিগেড’ এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।
মানব বন্ধনে সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের নেতা ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি নফিকুল ইসলাম সেল্টু। সংগ্রাম পরিষদের সকলের পক্ষ থেকে বক্তব্য রাখেন রাকসুর সাবেক ভি.পি রাগীব আহসান মুন্না ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহা. আসাদুজ্জামান আসাদ।
এ সময় উপস্থিত ছিলেন ৮০’র দশকের ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ রাজশাহী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও রাসিকের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহামন বাবু, মেরাজুল আলম মেরাজ, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, কামরান হাফিজ, চুন্নু মোরশেদ, হাসান খান, আলমগীর কবীর ও রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা শাহরিয়ার রহমান সন্দেশ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin