শনিবার, ০২ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শ্রমিদের অধিকার আদায়ের লক্ষ্যে ইনসাব এর মহান মে দিবস পালন রাষ্ট্র গঠনে শ্রমিকদের ভূমিকা অপরিসীম: এমপি মিলন দেশের বিশ কোটি জনগণের ৪০ কোটি হাতকে জনসম্পদে পরিণত করতে হবে: এমপি মিলন পবা ইউএনও’র সঙ্গে বাপা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ জাসদের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভা রাজশাহীতে মাইক্রো ও এ্যাম্বুলেন্স থেকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন জেলা পরিষদের প্রশাসককে “কথা নয় কাজ” গ্রন্থের সৌজন্য কপি উপহার সরকারি খরচে ন্যায়বিচার নিশ্চিতে লিগ্যাল এইড কার্যক্রম জোরদারের আহ্বান শপথ নিলেন রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ

রাজশাহীর কাঁটাখালীর প্রভাবশালী মেয়র আব্বাস আলী ৩দিনের রিমান্ডে

  • প্রকাশ সময় সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
  • ৫৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল আইনে করা মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটুক্তি ও বিতর্কিত মন্তব্য করায় রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে রিমান্ড আবেদনের শুনানি শেষে মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার মেয়র আব্বাসের ৩ দিনের রিমান্ড মুঞ্জুর করেন। এসময় মেয়র আব্বাসের পক্ষে করা জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন রাজশাহী বারের সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহিদী শুনানি করেন। আর বাদি পক্ষে শুনানি করেন আইনজীবী আসলাম সরকার, মোজাফফর হোসেন ও মুসাব্বিরুল ইসলাম।

আইনজীবী আসলাম সরকার বলেন, রাজশাহীর বোয়ালিয়া থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ১ ডিসেম্বর ঢাকায় গ্রেপ্তার হন মেয়র আব্বাস। গত ২ ডিসেম্বর তাঁকে রাজশাহীর আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও বোয়ালিয়া মডেল থানার এসআই শাহাবুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করেন। সোমবার সেই রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালত তিনদিনের রিমান্ড মুঞ্জুর করেন।

গত ২২ নভেম্বর রাতে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি ও বিতর্কিত মন্তব্যের একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়। পরের দিন বোয়ালিয়া থানায় ডিজিটাল আইনে মামলা করেন নগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, দুপুরে আদালতে রিমান্ড শুনানি হয়। শুনানি শেষে আদালত মেয়র আব্বাসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin