রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর গোদাগাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশ সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৪৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী গোদাগাড়ী থানার খয়রা গ্রামের লাইনপাড়া এলাকায় আজ বুধবার দুপুর ১.৩০টার দিকে অভিযান চালিয়ে ৩৮৫ পিচ ইয়াবাসহ আব্দুর রহিম (২৭) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আব্দুর রহিম অত্র থানার খয়রা গ্রামের মৃত গোলাম রব্বানী ছেলে বলে জানান র‌্যাব।

র‌্যাব এর তথ্যসূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ীর থানার দুধাই কাঠালপুকুর গ্রামে জান মোহাম্মদের ছেলে বিশুর (৪০) মুদি দোকানের পার্শে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এই সংবাদ পেয়ে ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে সঙ্গীয় ফোর্সসহ মোহনপুর ইউনিয়নের দুধাই কাঠালপুকুর গ্রামে মুদি দোকানের বারান্দার সামনের পৌঁছালে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থলেই একজনকে আটক করা হয়।

অন্য দুই আসামী খয়রা লাইনপাড়ার মৃত শরিফুলের ছেলে সুমন (২৭) ও নাঈমুলের ছেলে কামাল (৩২) পালিয়ে যায়। আটককৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) সারণী ১০(ক)/৪১ ধারার মামলা দায়ের করা হয়েছে।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin