রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইউপি নির্বাচনে মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৬৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী নভেম্বর মাসের ১১ তারিখ দেশের অন্যান্য স্থানের ন্যায় রাজশাহীর গোদাগাড়ীতে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিনব্যাপি চেয়ারম্যান, সংরক্ষিত নারী এবং সাধারণ আসনের সদস্যরা মনোনয়নপত্র জমা দেন। চলতি মাসের ১৭ তারিখ রোববার মনোনয়ন জমাদানের শেষ তারিখ। সেদিনই জানা যাবে এর সঠিক হিসাব।

গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিসার মসিউর রহমান বলেন, বৃহস্পতিবার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ২২ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্র্থী রয়েছেন ৬ জন এবং অবশিষ্ঠ ১৬জন সতন্ত্র প্রার্থী। সরকার দলীয়রা হলেন, গোদাগাড়ী ইউপিতে সাবেক চেয়ারম্যান মাসিদুল গণি মাসুদ, মোহনপুর ইউপি-তে সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, রিশিকুল ইউপিতে বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, গোগ্রাম ইউপিতে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক মজিবর হোসেন, মাটিকাটা ইউপিতে বর্তমান চেয়ারম্যান শহিদুল করিম শিবলী ও দেওপাড়া ইউপিতে বেলাল উদ্দিন সোহেল ।

এদিকে আওয়ামী লীগ সমর্থিত গোদাগাড়ী ইউপিতে সাবেক চেয়ারম্যান মাসিদুল গণি, পাকড়ী ইউপিতে বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দিন ও চর-আষাড়িয়াদহ ইউপিতে শহীদুল্লাহ আগামী রোববার জমা দেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এছাড়াও সংরক্ষিত নারী আসনে ৫৮জন এবং সাধারণ সদস্য আসনে মোট ১০৫ জন মনোনয়ন জমা দিয়েছেন বলে নিশ্চত করেন নির্বাচন অফিসার।

প্রার্থীদের উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মনোনয়পত্র মনোনয়নপ্রত জমা দিতে দেখা যায়। র‌্যালি কিংবা বেশী জনগণ নিয়ে মনোনয়নপত্র জমাদানে নির্বাচন কমিশন থেকে নিষেধাজ্ঞা থাকলেও জনগণ তা না মেনে পছন্দের প্রার্থীর সঙ্গে চলে আসেন মনোনয়নপত্র জমা দিতে। এসময়ে তারা স্ব স্ব প্রার্থীর পক্ষে নানা ধরনের স্লোগান দিতে থাকেন। তবে মনোনয়ন জমা দেয়ার সময় প্রার্থীরা নির্দেশনা মেনে অফিসে প্রবেশ করেন।

মনোনয়ন জমা দেয়ার সময় সরকার দলীয় প্রার্থীদের সাথে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী পৌরসভার মেয়র ওয়েজ উদ্দিন, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও রিশিকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহেল রানাসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin