বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীর তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমজাদ’র ইন্তেকাল

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বাগমারা উপজেলা’র তাহেরপুর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমজাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দুপুর সাড়ে ১২টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্না——রাজিউন)। এ সময়ে তার বয়স হয়েছিলো ৪৫ বছর। তিনি দীর্ঘদিন থেকে হার্ট এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে স্ত্রী, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ মাগরিব তাহেরপুর পৌর বড় মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরফিন কনক ও সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুলসহ অত্র কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। আহ্বায়ব বলেন, অকালে আমজাদকে হারিয়ে দলের খুব ক্ষতি হলো।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin