বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর নওহাটায় বজ্রপাতে এক কিশোরের মৃত্য

  • প্রকাশ সময় রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর নওহাটায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বজ্রপাতে জয় (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহীর পবার নওহাটা পৌরসভার পাকুড়িয়া এলাকায় বজ্রপাতে এ অপমৃত্যুর ঘটনা ঘটে।জয় মহানগরীর ১৭নং ওয়ার্ডের বড় বনগ্রাম সেখপাড়া এলাকার জিয়ারুলের ছেলে বলে জানা গেছে।

জয়ের চাচাতো দুলাভাই পাকুড়িয়া গ্রামের জিয়ারুল জানান, তার চাচাতো শ্যালক জয় ও তার বন্ধু সিয়াম সকালে এখানে ঈদের দাওয়াতে বেড়াতে এসেছিলেন। দুপুরের খাবার শেষে জয় ও সিয়াম বাড়ি থেকে বের হয়ে নওহাটা পৌরসভার পাকুড়িয়া ব্রিজের পাশে যায়। এর কিছুক্ষণ পর কোনোরকম বৃষ্টি ছাড়াই হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে জয় ঘটনাস্থলেই মারা যায়। সিয়াম আহত হয়।

তিনি আরও জানান, জয় বড়বনগ্রামের শেখপাড়ার জিয়াউল হকের ছেলে। জয়ের মরদেহ তাঁর নিজ বাড়িতে নেওয়া হয়েছে। আর সিয়ামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহীর বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন বলেন, মরদেহের ময়নাতদন্ত হবে কী না সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। পরিবারের সদস্যরা মরদেহ নিতে চাইলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে। শেষ খবরর পাওয়া পর্যন্ত জয়কে বাদ এশা দাফন করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin