বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর পদ্মাপাড়ে বিনোদন প্রেমিদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার উদযাপিত হলো মুসলমানদের সব থেকে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। বিশে^র অন্যান্য দেশের ন্যায় বাংলাদশে উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর পালিত হয়। নামাজ শেষে এই ঈদে অন্য কাজ না থাকায় জনগণ ছুটে যান বিনোদন কেন্দ্র ও স্থানগুলোতে। রাজশাহী মহানগরী ঘেষে রয়েছে পদ্মা নদী। এই পদ্মা নদীর নির্মল বাতাস উপভোগ করতে বিনোদন পিপাসুরা ছুটে যান সেখানে। আর এই বিনোদনে কেউ যেন ছেদ ঘটাতে না পারে সেজন্য কঠোর নজরদারী ও নিরাপত্তা দিয়ে থাকে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।

পদ্মা নদী পাড়ে ও চরে যেন মানুষ নির্বিঘ্নে ঘুড়তে ও আড্ডা দিতে পারে সেজন্য রাজশাহীতে অবস্থানরত ট্যুরিস্ট পুলিশ নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদান করে চলছে। এবারেও তার ব্যত্বয় হয়নি। এই ট্যুরিস্ট পুলিশের কারনে ভ্রমন পিপাসুরা সন্ধ্যা থেকে কিছুটা রাত অবধী পদ্মাপাড়ে ও চরে নির্বিঘ্নে বসে বিনোদন করতে পারছেন।

পদ্মার নীল পানি, চরের সবুজ ফসল, নৌকা ভ্রমন, বিভিন্ন প্রজাতির পাখি, সূর্যাস্তের দৃশ্য, বীচ চেয়ার ও ঘোড়ার গাড়ি ভ্রমন পর্যটকদের বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। দূর দুরান্ত থেকে আগত এবং স্থানীয় বিনোদন প্রেমিদের ভ্রমনকে নিরাপদ করছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। পাশের জেলা চাপাইনবাবগঞ্জ থেকে আগত শাহী, নওহাটা, পুঠিয়া ও গোদাগড়ী এবং স্থানীয় বিনোদন প্রেমিদের মধ্যে ইউসুফ আলী, ফয়সাল সরকার, মুকুল হোসেন, রিতা, মলি ও পাপিয়া খাতুনসহ আরো অনেকে বলেন, আশেপাশের জেলা ও রাজশাহীবাসীর সব থেকে প্রিয় বিনোদন কেন্দ্র হচ্ছে পদ্মা নদীরপাড় ও চর।

সারা সপ্তাহ কিংবা মাসের ক্লান্তি মিটাতে পদ্মাপাড় ও চরের কোন বিকল্প নাই। এখানকার নির্মল বাতাসে প্রান জুড়িয়ে যায়। প্রান ভরে নিঃশ^াস নেয়া যায়। এই বাতাসে নেই কোন প্রকার ক্ষতিকারক পদার্থ। আর এই সবগুলো বিনোদন ও নির্ভেজাল অক্সিজেন ও নিরাপদ ভ্রমনে সর্বদা সহায়তা করে আসছে ট্যুরিস্ট পুলিশের একদল সদস্য। তাঁরা সর্বদা চেষ্টা করে যাচ্ছেন সব কিছু নিরাপদে রাখতে। তারা আরো বলেন, পূর্বে ট্যুরিস্ট পুলিশ না থাকায় তারা এই সকল স্থান অনিরাপদ মনে করতেন। কিন্তু এখন তা পাল্টে গেছে। তারা নিরাপদে ভ্রমন করতে পাচ্ছেন। এই ধারা অব্যাহত রাখতে ট্যুরিস্ট পুলিশের প্রতি অনুরোধ করেন তারাসহ আরো অনেকে।

এবিষয়ে জানতে ট্যুরিস্ট পুলিশের ডিউটিরত ইনচার্জ এস আই রেজাইল ইসলাম বলেন, দর্শনার্থীদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করতে তাঁরা সর্বদা নিয়োজিত আছেন। পর্যটন এলাকায় যে কোন ধরনের সমস্যার জন্য ট্যুরিস্ট পুলিশের সহযোগিতা গ্রহন করতে অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin