নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাজশাহীর পবা উপজেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু সেনাসদস্যের হাতে নিহত হন সে সময়ের রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন। মাত্র ৪৫ বছর বয়সেই তিনি রাষ্ট্রপতি থাকাকালে সেনাবাহিনীর বিপথগামী সদস্যদের গুলিতে প্রাণ হারান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান বীর উত্তম।

মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এঁর ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২ নং হুজুরিপাড়া বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হুজুরিপাড়া বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুদ মেম্বার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র আহ্বায়ক সেলিম রেজা বাচ্চু। উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক তাইজুল ইসলাম ও ২নং হুজুরিপাড়া বিএনপি যুগ্ম আহবায়ক সেলিম মেম্বর । সভা পরিচালনা করেন ২নং হুজরিপাড়া ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোতাহার হোসেন ।

এদিকে কেশরহাট পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত।

শুধু তাই নয় হরিয়ান ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন, বড়গ্রাছী ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠন ও হড়গ্রাম ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন ও হরিপুর ও পারিলা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলঅনুষ্ঠিত হয়।
