মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীর বেলপুকুর বাজারের কসাইখানার বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের বেলপুকুর বাজারের কসাইখানায় বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে একাত্ব হয়ে কাজ করছেন আওয়ামী লীগ এবং বিএনপির তরুণ নেতৃবৃন্দ। বেলপুকুর বাজারে কসাইখানার বর্জের সঠিক ব্যবস্থাপনার দাবিতে রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ গবেষনা সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ২৩তম রাজনৈতিক ফেলো মাজিদুর রহমান নয়ন এবং রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ২৩তম রাজনৈতিক ফেলো রিফাত হোসেন অন্তর সম্মিলিতভাবে বৃহস্পতিবার রাজশাহীর একটি হোটেলে এ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

ইউএসএআইডি-এর আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাস্তবায়িত স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওয়তায় সংবাদ সম্মেলনে আয়োজকবৃন্দ এক লিখিত বক্তব্যে জানান, বেলপুকুর বাজার এলাকাটি রাজশাহী শহরের প্রবেশদ্বার। এই বাজারের মাঝখান দিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক বিদ্যামান। পরিষ্কার-পরিপাটি শহর হিসেবে পরিচিত রাজশাহী শহরে প্রবেশের ঠিক পূর্বে এমন বর্জ্য অব্যবস্থাপনা দেশের মানুষের নিকট নেতিবাচক তথ্য দেয়। তাছাড়া এই বাজারের পাশে একটি ডিগ্রী কলেজ, একটি মহিলা কলেজ, একটি হাইস্কুল, দুইটি কারিগরী স্কুল ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শুধু তাই নয় বাজারের আশে পাশে প্রায় ২০ হাজার মানুষ। এই বাজারের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। এছাড়া বাজার সংলগ্ন ৫টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষের বসবাস। তারা লক্ষ্য করছি এখানে কোন কসাইখানা না থাকায় মাংস বিক্রেতাগণ যত্রতত্র বর্জ্য ফেলে রাখে। এতে বাজারের পারিপার্শ্বিক পরিবেশ এবং গণস্বাস্থ্য হুমকির সমূখিন হচ্ছে। তাই এখানে জরুরী ভিত্তিতে একটি কসাইখানা স্থাপনের একান্ত প্রয়োজন।

আয়োজকগণ এই জনগুরুত্বপূর্ণ সমস্যাটি নিরসন করে একটি বিশাল জনগোষ্টীকে স্বাস্থ্য বিপর্যয় থেকে রক্ষা এবং ক্লীন সিটি হিসেবে রাজশাহী সুনাম দেশবাসীর কাছে অক্ষুন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।

এই সংবাদ সম্মেলনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী মাল্টিপাটি এডভোকেসি ফোরামের সহ-সভাপতি রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন এবং রাজশাহী জেলা আওয়ামীলীগের উপদপ্তর সম্পাদক আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী রিজিওনের প্রোগ্রাম অ্যাসোসিয়েট রায়হান আলী।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin