রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৬৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনা করে রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে মোহনপুর সরকারি কলেজ মাঠে ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি আহবায়ক সাবেক চেয়ারম্যান মাহাবুব অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন। প্রধান বক্তা ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ।

মোহনপুর উপজেলা বিএনপি’র আহহবায়ক কমিটির সদস্য সচিব বাচ্চু রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহনপুর উপজেলা সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান ডি এম জিরাউর রহমান, বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন, কৃষক দলের আহবায়ক গোলাম মোস্তফা বাবলু, বি এনপি নেতা আব্দুল কাদের মোল্লা, আবুল কালাম আজাদ।

আরো উপিস্থিত ছিলেন কেশরহাট পৌরসভায় সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খোশবুর রহমান, ধুরইল ইউনিয়নের সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, আব্দুল মালেক, নূরে আলম সিদ্দিকী মুকুল, ইউনুস আলী, জিল্লুর রহমান, তাজউদ্দিন আহমেদ, ছাত্রদলের আহবায়ক আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব রুবেল সহ ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্য শেষে মরহুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও ছেলে আরাফাত রহমান কোকো সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মৃত নেতাকর্মীসহ সকল মৃত মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত এবং অসুস্থ তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ বিএনপি’ অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল নেতাকর্মী সুস্থ্যতা ও মুসলিম জাহানের শান্তিকামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin