নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর ঐতিহ্য অনেক অনেক পুরোনো। রয়েছে অনেক পুরোনো স্থাপনা। তা কালের বিবর্তনের মাটির নিচে চাপা পড়েছে। তেমনি রাজশাহীর মহানগরীর মনোরম পরিবেশে নদীর ধাওে ছিলো শিমলা পার্ক। এ পার্কটিও সময়ে বিবর্তনে নদী ভাঙ্গনে বিলিন হয়ে যায়। এ সব বেশী দিনের কথা নয়। কিন্তু এই রাজশাহী শহরকে বাঁচানোর জন্য পাকিস্তান আমলেও দেয়া হয়েছিলো বেড়ী বাঁধা। সেই বাঁধকে মজবুত করতে দেয়া ইটের স্তর। সে বাঁধও সময়ের বিবর্তনে মাটির নিচে চাপা পড়ে গেছে। হয়েছে নতুন বেড়ী বাঁধ।
পূর্বের সেই বেরী বাঁধ থেকে ইট তুলে নিচ্ছে প্রভাব শালী এক ব্যক্তি। এছাড়াও কেটে নিচ্ছে গাছ। তিনি ঐ পার্ককে বলছের তাদের নিজের সম্পত্তি। এই জোর দেখিয়ে এই অপকর্মগুলো করছে। শিমলা পার্কে বিশ্রামকারী, ভ্রমন পিপাসু ও আড্ডা প্রদানকারী একাধিক ব্যক্তি বলেন, ডালিম নামে এক প্রভাবশালী ব্যক্তি জোর করে মাটি খুঁড়ে সরকারী ইট তুলে নিয়ে তৈরী করছে স্থাপনা। ইতোমধ্যে তিনি অনেক ইট তুলে নিয়েছেন। ঐ ইট দিয়ে তিনি তৈরী করেছেন পানি উন্নয়ন বোর্ডের জমিতে রেস্তোরা।
অত্র পার্কে বসার অন্যান্য জায়গাগুলোও তিনি ভেঙ্গে ফেলেছেন বলে তারা অভিযোগ করেন। বেড়াতে আসা পর্যটক, আড্ডাবাজ ও ভ্রমন পিপাসুরা এভাবে ইট তুলে নেয়া বন্ধে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সেইসাথে দোষিদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা।