বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল পবার বড়বিলের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করা হবে: এমপি মিলন প্রধানমন্ত্রীকে ক্যাপ এবং গেঞ্জি উপহার বিএমডিএ এর সাথে রেহান আসিফ আসাদ মতবিনিময় সভা কৃষক ও কৃষি বাঁচলে দেশ বাঁচবে, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় প্রধানমন্ত্রী

রাজশাহীর সাহেব বাজারের ছুটির দিনে ফুটপাতে জমজমাট ব্যবসা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার আসলেই রাজশাহীর সাহেববাজার এলাকার কুমারপাড়া, আলুপট্টি, সোনাদিঘির মোড় ও ভুবনমোহন পার্কের সামনে বসে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা। কেউ পুরুষের কাপড়, আবার কেউ নারী পুরুষ ও শিশু উভয়ের কাপড় নিয়ে বসেছে ফুটপাতে। শুধু কাপড় নয় রয়েছে এলোমেনিয়াম, প্লাস্টিক সামগ্রী, স্যান্ডেল, কাঠের তৈরী পিড়া ও বেলনাসহ অন্যান্য তৈজসপত্রের পোশরা বসিয়ে ব্যবসা করছেন। দামও রয়েছে সকলের নাগালের মধ্যে। এজন্য শুক্রবার আসলেই সকল শ্রেণি পেশার মানুষ ভীড় করছে ফুটপাতের দোকানে।

সোনাদিঘি ফুটপাত ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন, বৃষ্টির কারনে একটু কেনাবেচা কষ্ট হচ্ছে। তবে আশানারুপ বিক্রি তারা করতে পারছেন। সামনে পুজা উপলক্ষে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের সকল শ্রেণির মানুষ ফুটপাতের দোকানে পছন্দেও পন্য ক্রয় করতে আসেন বলে জানান তিনি। এদিকে কুমারপাড়ায় এক ব্যবসায়ী বসেছেন ছেলেদের বিভিন্ন আইটেমের স্যান্ড গেঞ্জি নিয়ে। তারও ব্যবসা নাকী ভাল হচ্ছে বলে জানান তিনি।

এদিকে ক্রেতা আশামনি, রুহুল আমিন, বিপ্লব, অনিন্দ, পলি ও রাবেয়া খাতুন বলেন, প্রায় ঢাকারমত অনেক ধরনের কাপড় এই ফুটপাতে পাওয়া যায়। দামও ক্রয় ক্ষমতার মধ্যে। এজন্য তারা সকালের নাস্তা শেষ করেই বাজারে এসেছেন। তারা তাদের পছন্দের পোষাক ও অন্যান্য পন্যও এ সময়ে মধ্যে অনেকটাই ক্রয় করেছেন। আবার কেউ বলছেন সামনে পূজা। এজন্য সাধ্যের মধ্যে পরিবারের সদস্যদের জন্য তারা কাপড়সহ অন্যান্য পন্য ক্রয় করছেন। স্বল্পমূল্যে কাপড়, স্যাণ্ডেল ও অন্যান্য পন্য ক্রয় করতে পেরে তারা খুশি বলে জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin