বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীসিটি প্রেস ক্লাবের নির্বাচনী তফশীল ঘোষণা

  • প্রকাশ সময় শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী ৩৫ বছরের সাংবাদিকদের প্রিয় সংগঠন রাজশাহী সিটি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৪-২৬) এর নির্বাচনী তফশীল শনিবার বেলা ১১টায় উপশহরস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয় বাংলাদেশ সাংবাদিক সংস্থা অফিসে ক্লাব আহ্বায়ক আব্দুস সবুর ঘোষণা করেন।

নির্বাচনী তফশীল অনুযায়ী খসড়া ভোটার তালিকা প্রকাশ ৭ মে সন্ধ্যা ৭টা,তালিকার ওপর আপত্তি গ্রহন ৮ মে সন্ধ্যা ৭টা হতে রাত্রী ৯টা, আপত্তি নিষ্পত্তি ৯ মে সন্ধ্যা ৭টা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১০ মে সন্ধ্যা ৭টা, মনোনয়ন পত্র উত্তোলন ১১ মে সন্ধ্যা ৭টা হতে রাত্রী ৯টা, মনোনয়ন পত্র উত্তোলন ও জমা ১২ মে সন্ধ্যা ৭টা হতে রাত্রী ৯টা, খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে সন্ধ্যা ৭টা, প্রার্থী তালিকার ওপর আপত্তি গ্রহণ ১৪ মে সন্ধ্যা ৭টা হতে ৯টা, প্রার্থী তালিকার আপত্তি নিষ্পত্তি ১৫ মে সন্ধ্যা ৭টা, মনোনয়ন পত্র প্রত্যাহার ১৬ মে সন্ধ্যা ৭টা, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৭ মে সন্ধ্যা ৭টা, ভোট গ্রহণ ২৫ মে বিরতিহীনভাবে সকাল ১০টা হতে বেলা ১২ পর্যন্ত, ভোট গণনা ঐ দিন বেলা ১টা ও ফলাফল ঘোষনা বেলা ১টা।

নির্বাচনী সকল নোটিশ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয় বাংলাদেশ সাংবাদিক সংস্থা অফিসের নোটিশ বোর্ডে লাগানো থাকবে এবং অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য নির্বাচন পরিচালনার জন্য ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠণ করেছে ক্লাবের কার্য নির্বাহী পরিষদ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী। নির্বাচন কমিশনার রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান দৈনিক সোনারদেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবের আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম বাবু।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin