বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন নির্বাচনে বিএনপি পন্থি প্যানেল

  • প্রকাশ সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে আগামী ২৯ ফেব্রুয়ারী। এই নির্বাচনে প্রতিবারের ন্যায় এবারও দুইটি প্যানেল প্রতিদন্দিতা করছে। একটি হচ্ছে বিএনপি পন্থী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, অপরটি হচ্ছে আওয়ামী লীগ পন্থি সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল মনোনীত সভাপতি পদে এডভোকেট আলহাজ¦ আবুল কাসেম(০১) এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট জমসেদ আলী নির্বাচন করছেন।

প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি এডভোকেট মজিবুল হক, এডভোকেট জানে আলম ও সানোয়ার কবির খান ইসা, যুগ্ম সাধারণ সম্পাদক(১) সাধারণ এডভোকেট আবদুল মালেক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক(২) কল্যাণ তহবিল এডভোকেট ইমতিয়ার মাসরুর আল আমিন, হিসাব সম্পাদক এডভোকেট আদীব ইমাম ডালিম, লাইব্রেরী সম্পাদক এডভোকেট সেলিম রেজা মাসুম, অডিড সম্পাদক এডভোকেট এস. মাহবুব জুবেরী রাজু, সম্পাদক প্রেস এন্ড ইনফমেশন এডভোকেট শাহজাহান আলী ফাহিম ও সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার এডভোকেট এস.এম জ্যোতিউল ইসলাম সাফী।

এছাড়াও সদস্যবৃন্দরা হলেন এডভোকেট ইয়াছিন আলী, এডভোকেট শহিদুল ইসলাম, এডভোকেট ফাইসাল আলম নয়ন, এডভোকেট অলিউল ইসলাম, এডভোকেট গোলাম হোসেন, এডভোকেট জান্নাতুল ফেরদৌস রুপু, এডভোকেট জাকির হোসেন(২), এডভোকেট হুমায়ন কবীর শাম্মী ও নাবিলা রেজভী।

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, এবারের নির্বাচনে পছন্দের প্যানেল কিংবা প্রার্থীদের বিজয়ী করার জন্য মোট ৬৮৩জন ভোটার ভোট প্রদান করবেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin