মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন নির্বাচনে আওয়ামী পন্থি প্যানেল

  • প্রকাশ সময় সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৮৯ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশন নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে আগামী ২৯ ফেব্রুয়ারী। এই নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে সভাপতি পদে এডভোকেট ইব্রাহিম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে এডভোকেট সাইফুর রহমান খান রানা প্রতিদন্দিতা করছেন।

এই প্যানেলের অন্যান্য প্রার্থীরা হলেন, সহ-সভাপতি এডভোকেট রেজাউল করিম, এডভোকেট আখতারুল আলম বাবু ও এডভোকেট কে.এম ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট মিজানুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ তহবিল) এডভোকেট আহসান হাবিব রঞ্জু, সম্পাদক হিসাব এডভোকেট তৌফিকুর রহমান, সম্পাদক লাইব্রেরী এডভোকেট রকিবুল হাসান রোকন, সম্পাদক অডিট এডভোকেট নাজমুস সাহিদ হোসেন সোহেল, সম্পাদক প্রেস এন্ড ইনফরমেশন এডভোকেট সুমা খাতুন, সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার এডভোকেট এস.এম ফয়সাল আহসান।

এছাড়াও সদস্য পদে প্রতিদন্দিতা করছেন সম্পাদক ম্যাগাজিন এন্ড কালচার এডভোকেট বিশ^জিৎ বিশ^াস শোভন, এডভোকেট সুনির্মল সরকার পান্না, এডভোকেট শরিফুল ইসলাম, এডভোকেট ইসরাত জাহান, এডভোকেট তোজাম্মেল হোসেন তোবারক, এডভোকেট সাহাবুর রহমান, এডভোকেট সাদেক মিয়া, এডভোকেট মতিউর রহমান মিলন ও শারমিন আক্তার রিক্তা।

রাজশাহী এডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, এবারের নির্বাচনে পছন্দের প্যানেল কিংবা প্রার্থীদের বিজয়ী করার জন্য মোট ৬৮৩জন ভোটার ভোট প্রদান করবেন।

এদিকে নির্বাচনকে ঘিরে কোর্ট চত্বর এলাকায় উভয় প্যানেলের বিলবোর্ড ও ফেস্টুনে ভরে গেছে। ইতোমধ্যে তারা ব্যক্তিগত ও পানেলের জন্য ভোট প্রার্থনা শুরু করেছেন। নিয়মিত কার্যক্রমের পাশাপাশি তাঁরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin