রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী ওয়াসা’র নির্বাচনে সভাপতি সফিকুল,সাধারণ সম্পাদক ইকবাল

  • প্রকাশ সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী ওয়াসার দ্বি-বার্ষিকী নির্বাচনে সফিকুল-ইকবাল পরিষদ বিপুল ভোটের ব্যাবধানে বিজয়ী হয়। নির্বাচনে ১৭৫ জন ভোটার ছিলেন। কিন্তু দুইজন ভোটার অসুস্থ থাকায় তারা ভোট প্রদান করতে পারেননি। বাঁকী ১৭৩ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। ১২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন ঢোপকল মার্কা নিয়ে সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ভোট পেয়েছেন ১১৯টি।

কমিটির বিজয়ী অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আসলাম হোসেন সরকার, সহ-সাধারণ সম্পাদক আল আমিন কাজল, সাংগঠনিক সম্পাদক জনি, অর্থ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জয়নাল আবেদীন, সমাজকল্যাণ সম্পাদক আবুল কাসেম, আইন বিষয়ক সম্পাদক মোহা: গোলাম মোস্তফা (রনজু), ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার ফায়সাল রনি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন।

এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এডভোকেট আলহাজ¦ আশরাফ আলী মাসুম। নির্বাচন কমিশনার হিসবে ছিলেন এডভোকেট সেকেন্দার আলী ও এডভোকেট হাসিবুল ইসলাম কচি।

নবনির্বাচিত কমিটি রাতেই বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময়ে কমিটির সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা জানান এবং মিষ্টি করান। কিিমটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin