রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের খাবার বিতরণ,বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৫০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বিপ্লবের আয়োজনে খাবার বিতরণ,বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ সকল শহীদ ও ২১ আগস্ট গ্রেনেড হানলায় নিহতদের স্মরণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামীলীগের সদস্য ডাক্তার আনিকা ফারিহা জামান অর্ণা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নিজের জীবন বাজি রেখে যেমন বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে যাচ্ছেন, তেমনি বঙ্গবন্ধু হত্যা, যুদ্ধাপরাধীর মঞ্চে যারা ছিলেন, তাদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করেছেন।

বঙ্গবন্ধুর পালাতক খুনিদের দেশের ফিরিয়ে এনে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। একই সঙ্গে এক/এগারো ও ১৫ আগস্ট ঘটনার পিছনে যারা কলকাঠি নেড়েছেন তাদের মুখোশ উন্মোচিত করার আহ্বান জানাচ্ছি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের কুশীলব যারা, তাদের তদন্তের আওতায় আনতে হবে। নতুন প্রজন্মের কাছে তাদের মুখোশ উন্মোচন করতে হবে। স্বাধীনতার পরাজিত শক্তির কুশলবরা পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নের জন্য ঘৃণ্য বর্বরোচিত হামলা করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক অধ্যক্ষ মহা.হবিবুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান রেজা, সাংগঠনিক সম্পাদক রাসিক দত্ত, রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম, বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি বিলাস ও সাধারণ সম্পাদক তুহিনসহ বিভিন্ন ওয়ার্ড, থানা, কলেজ পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin