নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে ১৭ বছরের এক কিশোরীকে অপহরনের দায়ে এক যুবক ও তার বাবা-মাকে আটক করেছে র্যাব। গত ২৭ জুন ঐ কিশোরীকে অপহরন করলে গত ১৩ জুলাই মতিহার থানায় মামলা করেন কিশোরীর বাবা। কিন্তু থানা পুলিশ তার মেয়েকে উদ্ধার করতে না পারলে ভুক্তভোগী বাবা গত ৪ আগস্ট র্যাবের নিকট অভিযোগ করলে দুই দিনের মধ্যে অপহৃত কিশোরীসহ অভিযুক্তদের গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, বিশাল আলী (১৯), তার পিতা মাসুদ রানা (৪৫) এবং মা মারুফা বেগম (৪০)। তারা সকলেই রাজশাহী পুঠিয়া উপজেলার বেলপুকুর থানাধীন সুলভনগর গ্রামের বাসিন্দা।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন কাইছার রহমানের (৪৫) মেয়ে নুরে জান্নাত খাদিজা (১৭) স্কুলে যাবার সময় অভিযুক্ত বিশাল আলী (১৯) বিভিন্ন সময় তাকে উত্যক্ত ও বিয়ের প্রলোভন দেখানো সহ নানা ধরনের কু প্রস্তাব দিতেন। গত ২৭ জুন সোমবার বেলা ১০ টায় মেয়েটি স্কুলের উদ্দেশ্য বের হয়ে বাড়ি ফিরে না আসলে তার বাবা ১৩ জুলাই রাজশাহী মহানগরীর মতিহার থানায় অপহরণ মামলা দায়ের করেন।
মামলার কথা জানতে পেরে অসামীরা স্বপরিবারে গা ঢাকা দেন। বিভিন্ন মহল থেকে মামলার বাদীকে ভয়ভিতি দেখিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি প্রদান করারও অভিযোগ পাওয়া যায়। এদিকে সময় চলে গেলেও আমাসীদের পুলিশ গ্রেফতার করতে না পারলে বাধ্য হয়ে র্যাব-৫ এ অভিযোগ নিয়ে আসলে র্যাব মামলার ছায়া তদন্ত শুরু করেন।
শনিবার ভোর ৬ টায় সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন মালশাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত খাদিজাকে উদ্ধার করেন এবং অভিযুক্ত অপহরণকারী আসামীদের গ্রেফতার করের। তারা এখন জেল হাজতে রয়েছেন।