বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী কোর্ট চত্বরে অটোরিক্সার জটলা, দূর্ভোগে জনগণ

  • প্রকাশ সময় রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কোর্ট এবং জেলা প্রসাশক কার্যালয় একই বাউন্ডারীর মধ্যে। এছাড়াও জেলা প্রশাসক ভবনেও রয়েছে কোর্ট। এজন্য এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন সেবা গ্রহন ও বিচার প্রার্থী হয়ে। কোর্ট এবং জেলা প্রশাসক কার্যালয়ে সর্বদা ভীড় লেগেই থাকে। এই জনবহুল এলাকার ভিতরে দিব্বি অটোরিক্সা ও রিক্সা নিয়ে জটলা করে বসে থাকে চালকরা। অথচ এখানে রয়েছে একটি সুন্দর গেট। এই গেটে পূর্বে গেইট ম্যান থাকলেও এখন আর দেখা যায়না। এই সুযোগ নিয়ে অটোরিক্সা চালকরা এখানে জটলার সৃষ্টি করছে।

কোর্টে হাজিরা দিতে আসা ও জেলা প্রশাসক কার্যালয়ে সেবা নিতে আসা আলমগীর হোসেন, আশরাফুল আলম, মদিনা, সেলিম আহম্মেদ, জাকীর হোসেন ও মন্টুসহ আরো অনেক বলেন, কোর্ট ও জেলা প্রশাসক চত্বরের মূল ফটকের ভিতরের ফাঁকা স্থানে এভাবে অটোরিক্সা ও সিএনজি দিয়ে জটলা কাম্য নয়। কারন এইখানে রয়েছে কোর্ট হাজত খানা ও চলমান আদালত। এই গেট দিয়ে যাতায়াত করে হাজার হাজার মানুষ। শুধু তাই নয় অটোরিক্সা চালকরা প্রতিনিয়ত হাকডাক করতে থাকায় সেখানকার পরিবেশ নষ্ট হচ্ছে। কোর্ট ও জেলা প্রশাসক চত্বর এলাকায় এমন যানবাহনের জটলা যেন না হয় সেদিকে নজর দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন আগত জনগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin