বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

রাজশাহী ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির দুইদিনব্যাপি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির আয়োজেন দুইদিনব্যাপি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়। অত্র একাডেমির সংগ্রহশালায় একাডেমির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির উপপরিচালক কল্যান চৌধুরী।

সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন এর সার্বিক ব্যবস্থাপনায় প্রশিক্ষণে অংশগ্রহন করেন অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুড, সংগীত প্রশিক্ষক কবির আহম্মেদ বিন্দু, নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা, গবেষণা সহকারী মোহাম্মদ শাহজাহান, কর্মচারী নাজমুল কবীর, এশারুল জামান খান মানিক, জাকারিয়াস বিশ^াস কৃষ্ণ ও আনিসুর রহমান আনিস।

দুইদিনব্যাপি কর্মশালায় বাংসরিক কর্মসম্পাদন চুক্তি ২০২৪-২৫, ই-গভর্ন্যান্স/উদ্ভাবন পরিকল্পনা বাস্তবায়ন(সেবা সহজীকরণ, ডিজিটাইজেশন, ই-নথি), সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা-২০২৩-২৪ বাস্তবায়ন, ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তথ্য অধিকার আইন ২০০৯ ও এর বিধিবিধান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা-২০১৮ অনুযায়ী কার্যক্রম গ্রহন, শুদ্ধাচার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়ন, অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়ন, তথ্য অধিকার কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়ন, এসডিজি ও উন্নয়ন: রুপকল্প-২০৪১ ও জাতীয় সংস্কৃতি ণীতি-২০০৬ বিষয়ে আলোচনা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin