নিজস্ব প্রতিবেদক: জাতীয় শিক্ষাপদক ২০২২ এ রাজশাহী জেলায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিদ্যালয় হয়েছে রাজশাহী মহানগরীর ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন একই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আইয়ুব আলী।
ঘোড়ামারা সরকারী প্রাথমিক বিদ্যালয় এই প্রথম জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করলেও সেখানকার প্রধান শিক্ষক আইয়ুব আলী ততীৃয় বারের মতো এই কৃতিত্ব অর্জন করেন। এবার তিনি জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবনে বলে জানান তিনি।
উল্লেখ্য প্রধান শিক্ষক আইয়ুব আলী ঢাকা বিশ^বিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগে পড়াশোনা শেষ করে ২০০০ইং সালে প্রধান শিক্ষক হিসেবে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন।