রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী জেলা কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কৃষক দল রাজশাহী জেলা শাখার আয়োজনে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে রাজশাহী মহানগরের বাটার মোড় হতে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি নিয়ে নেতৃবৃন্দ সোনাদিঘী মোড় হয়ে সাহেববাজার জিরোপয়েন্ট প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ করেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতির বক্তব্যে রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালের ১১ ডিসেম্বর কৃষক দল প্রতিষ্ঠা করেন। এরপর থেকে কৃষক দল কৃষক ও কৃষির উন্নয়নের কাজ করে যাচ্ছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষিতে উন্নয়ন ঘটিয়েছিলেন। আর পতিত সরকারের খুনি হাসিনা কৃষিকে ধ্বংস করে ফেলেছে। শুধু তাইনয় হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে।

তিনি আরো বলেন, খুনি হাসিনা নিজের ক্ষমতা ধরে রাখতে দুই হাজারের অধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। হাজার হাজার ছাত্র-জনতাকে পঙ্গু করেছে। এতে করেও শেষ রক্ষা হয়নি খুনি হাসিনার। তিনি ভারতে পালিয়ে গিয়ে প্রাণে বাঁচেন। সেখান থেকে তিনি এখন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন। কিন্তু কোন লাভ হবেনা। বাংলাদেশের মানুষ ভারতের এবং খুনি হাসিনার সকল ষড়যন্ত্র রুখে দেবে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, ভারত বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার করছে। বাংলাদেশে নাকি সংখ্যা লঘুদের নির্যাতন ও হত্যা করা হচ্ছে। প্রকৃতপক্ষে ভারত সংখ্যা লঘুদের নির্যাতন করছে। শুধু তাইনয় হত্যাও করছে। অথচ তাদের মিডিয়া সর্বদা মিথ্যাচার করছে। খুনি হাসিনা ও ভারত যতই ষড়যন্ত্র করুক, কোন লাভ হবেনা বলে উল্লেখ করেন তিনি।

জেলা কৃষক দলের সদস্য সচিব আকুল হোসেন মিঠুর সঞ্চালনায় র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সেলিম আরিফ, বাবলু, পুঠিয়া পৌর বিএনপি’র সভাপতি ও কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক আলাল হোসেনসহ বিভিন্ন থানা ও পৌর কৃষকদলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবসহ সকলসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin