বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা কৃষক লীগের ত্রৈমাসিক বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: কৃষক বাঁচাও-দেশ বাঁচাও শ্লোগানে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এই তিনমাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়। অতিথিবৃন্দ ফলজ, বনজ ও ঔষধী গাছ রোপন করে এর উদ্বোধন করেন।

মঙ্গলবার সকাল ১০ টায় বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার আয়োজনে কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি ও হাজি জমির উদ্দিন সাফিনা মহিলা ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ তাজবুল ইসলাম।

রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন এর সার্বিক তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সারিকুল ইসলাম, জেলা কৃষক লীগের সহ-সভাপতি অধ্যাপক এন্তাজ আলী, আবুল হোসেন, আব্দুল কুদ্দুস খান, আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল হাসান বাচ্চু, আসাদুল হক দুখু, অর্থ সম্পাদক এনামুল হক মন্ডল, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মোস্তফা, ভূমি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত কচি, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সুফিয়া বেগম ও গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সদস্য বজলুল রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ।

উদ্বোধনীতে তাজবুল ইসলাম বলেন, রাজশাহী জেলার প্রতিটি উপজেলায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে কেন্দ্রীয় কমিটির কর্মসুচী বাস্তবায়নে রাজশাহী জেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করা হলো। এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রতি বছরের ন্যায় আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এই তিনমাসব্যাপী উপজেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়নে কাজ করবেন বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin