রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমখানায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৩৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ছাত্রদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এতিমখানায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সেই লক্ষ্যে মঙ্গলবার বিকেলে পবার দারুল কুরআন আল-ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অণুষ্ঠিত হয়। পরে রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন এর পক্ষ থেকে এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রহমান, রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য আসলাম ও পারভেজ আহমেদ পলাশ, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ফয়সাল কবির সজল, পবা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রিন্স, দূর্গাপুর পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন, আল সাইফ জীবন, পারিলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ূন কবির, বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুম কবির, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আমিন আল মারুফ, হরিয়ান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব, বড়গাছি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম রেজা, নওহাটা পৌরসভা ছাত্রদলের সদস্য সাব্বির, অরন্য প্রমুখ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin