মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহী জেলা ছাত্রদলের নয়া আহ্বায়ক কমিটির ঘোষনা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারকে আহ্বায়ক এবং আল আমিনকে সদস্য সচিব করে মোট ১৯সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা ছাত্রদলের আংশিক হ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই কমিটিতে স্বাক্ষর করেন। এই কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করে কেন্দ্রের দপ্তরের জমা দেয়ার জন্য নির্দেশনা দেন ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তর, মাহমুদুল হাসান রুবেল, সোহেল রহমান, হাফিজুর রহমান, বেদার উদ্দিন বিদ্যুৎ, হুমায়ুন কবির, নাজমুল হোসেন, ফয়সাল আহমেদ, উজ্জল রহমান, নূর আল আসাদ, মোতালেব হোসেন, শাহিনুল ইসলাম বকুল ও শাহীনুর রহমান। সদস্যরা হলেন, আসলাম হোসেন, পারভেজ আহমেদ পলাশ ও হাসেম আলী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin