রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩৪০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ঢ ভ্যান মালিক সমিতির পূর্বেও কমিটি বিলুপ্তি করে দুই সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক হলেন আল-আমিন সরকার টিটু ও সদস্য সচিব আব্দুর রউফ দিলিপ। এই কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে একটি নির্বাচিত কমিটি গঠন করবে বলে জানানো হয়।

বৃহস্পতিবার দুপুরে কমিটি গঠন করার লক্ষে রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ঢ ভ্যান মালিক সমিতির আয়োজনে মহানগরীর বারো রাস্তার মোড়ে তবলী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অত্র সমিতির সহ-সাধারণ সম্পাদক হেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও সাবেক দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, বোয়ালিয়া থানা বিএনপি’র আহ্বায়ক সামসুল হোসেন মিলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, চন্দ্রিামা থানা বিএনপি’র সদস্য সচিব মনিরুল ইসলাম জনি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রঞ্জু।

এছাড়াও রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ঢ ভ্যান মালিক সমিতির অন্যান্য সদস্য, বিএনপি, অঙ্গ ও সহযোগি সহযোগি সংগঠওে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, পূর্বের কমিটির সভাপতি এক ধরনওে স্বৈরাচারী মনোভাবী ছিলেন। তিনি পতিত সরকারের মদদপুষ্ট হওয়ায় কাউকে পাত্তা দিতেন না। এছাড়াও সমিতির অর্থের কোন হিসাব দিতেন না বলে জানান তারা। তারা আরো বলেন, কোথাও ট্রাক ও কাভার্ড ভ্যান দূর্ঘটায় পতিত হলে অর্থের বিনিময়ে তিনি উদ্ধারের ব্যবস্থা করতেন বলে উল্লেখ করেন তারা। নেতৃবৃন্দ পূর্বের কমিটির সকল হিসাব নিকাশ করার দাবী জানান। সব শেষে অত্র আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin