রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিটি গঠন

  • প্রকাশ সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২০২১-২০২৩ ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় আগামী ১৩ নভেম্বর নির্বাচনের সম্ভাব্য ঘোষণা ও নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করে দেন মেয়র। কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, চারজন সহকারী নির্বাচন কমিশনার হলেন যথাক্রমে মোঃ রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, মাহাতাব হোসেন চৌধুরী ও মোঃ আবুল কালাম। নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মোঃ মশিউর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।

সভায় মেয়র বলেন, আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, সেটি সঠিকভাবে পালন করবো। রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বর ঘোষণা করা হলো। স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে নির্বাচন করা হবে।

সভায় মেয়র আরো বলেন, পরিবহন সেক্টরে যানবাহনগুলোর মধ্যে ট্রাক ও ট্র্যাংকলরী গুরুত্বপূর্ণ বাহন। মালামাল সারাদেশে পৌছে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এসব পরিবহন। আর এসব পরিবহনের শ্রমিকদের কল্যানেই গঠিত আপনাদের শ্রমিক ইউনিয়ন। মালিক, শ্রমিক ও নেতারা আপনারা ঐক্যবদ্ধ থাকলে সবার কল্যান হবে। নিজেদের কল্যানে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী ও সহ-সভাপতি আব্দুল মান্নান।

সভায় আরো বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান ও রাজশাহী জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি আবুল কালাম। সভায় রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin