নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক এম মুঈদ খান এর পিতা রবিউল ইসলাম মঙ্গলবার সন্ধ্যে ৭টায় নিজ বাসভবন আসাম কলোনীতে ইন্তেকাল করেন(ইন্না—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই ছেলে, আত্মীয়স্বজনসহ বহুগুণগ্রাহী রেখেছেন। মরহুমের নামাজে জানাযা আজ বুধবার সকাল ১০টায় আসামী কলোনী জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
জানাযা শেষে মরহুমকে গোরহাঙ্গা গোরস্থানে দাফন করা হবে বলে মুঈদ জানান। জানাযায় সকল ধর্মপ্রান মুসলমানদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন তিনি।
জেলা তাঁতী দলের শোক
রাজশাহী জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক এম মুঈদ খানের পিতার ইন্তেকালে গভীর শোক ও শোকায়িত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজশাহী জেলা তাঁতী দলের সভাপতি কুতুব উদ্দিন বাদশাসহ অত্র কমিটির সকল নেতৃবৃন্দ। তারা সকলেই মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।