বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি: জেলা প্রশাসক একজন কাজ পাগল মানুষ পবা-মোহনপুরের এমপি মিলন রাসিক ১৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর বেলাল আহমেদের মায়ের ইন্তেকাল রাজশাহীতে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে দুদকের প্রশিক্ষণ কর্মশালা রাজশাহীতে জলবায়ু সহনশীল খাদ্য ব্যবস্থা নিয়ে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত রাজশাহীতে রিপ্রেজেনন্টেটিভ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

রাজশাহী জেলা প্রশাসনের তিন লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ২৩ জুন, ২০২১
  • ৩৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবার করোনার বিস্তার ও প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন, দু:স্থ ও অসহায়দের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মোট ৩০০ জনকে এক হাজার করে মোট তিন লক্ষ টাকা প্রদান করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
বর্তমান সরকার জনবান্ধব সরকার উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এই ঢেউয়ে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট দেখা দেয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়েই চলছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সরকার দেশব্যাপি সাধারণ লকডাউন রাখলেও জনগণকে বাঁচাতে সংক্রমিত জেলা ওয়ারী কঠোর লকডাউন দেয়ার পরামর্শ দেন। তাঁর দির্শেনা অনুযায়ী রাজশাহী চলছে কঠোর লকডাউন।
এই লকডাউনে খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবন যাপন করছে। এই অবস্থা থেকে কিছুটা উত্তোরনের জন্যই প্রধানমন্ত্রীর এই উপহার হিসেব নগদ অর্থ প্রদান করা হলো। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। সেইসাথে সকলকে সরকারী নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। এছাড়াও চলমান লকডাউন মেনে চলতে উপস্থিত জনগণসহ রাজশাহীবাসীকে আহŸান জানান জেলা প্রশাসক।
রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম ও জেলা ত্রাণ কর্মকর্তা প্রকৌশলী আমিনুল হক। এছাড়াও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin