রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহী জেলা বিএনপি’র লিফলেট বিতরণ উদ্বোধনীতে, সরকার জুলুমবাজে পরিণত হয়েছে: শাহীন শওকত

  • প্রকাশ সময় বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এই সরকারের আর ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। কারন মানুষ এই সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। নিত্যপন্যের মূল্য অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় জনগণ সংসার পরিচালনায় চরমভাবে কষ্ট পাচ্ছে। মাসে মাসে জালানী তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করায় এই প্রভাব নিত্যপন্যের উপর পড়েছে। জ্বালানী তেল, গ্যাস ও পরিবহন ভাড়াসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ক্রমাগত উর্ধ্বগতির প্রতিবাদ জানিয়ে প্রচারপত্র বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে নগরীর গণকপাড়া মোড় এলাকায় রাজশাহী জেলা বিএনপি’র আয়োজনে লিফলেট বিতরন উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু, সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, গেলাম মোস্তফা মামুন, মহিলা দল রাজশাহী বিভাগীয় টিম লিডার ও সাবেক সাংসদ জাহান পান্না, রায়হানুল আলম রায়হান, তাজমুল তান টুটুল, তোফায়েল হোসেন রাজু, আলী হোসেন, জাকিরুল ইসলাম বিকুল,আবদুর রাজ্জাক ও শাহাদাত হোসেন,দূর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান ইমাম হাসান ফারুক সুমন।

আরও উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি,জেলা কৃষকদলের আহবায়ক আলামিন সরকার টিটো, যুগ্ম আহবায়ক আলম মাস্টার, সদস্য সচিব নাজমুল হক, জেলা যুুবদলের আহবায়ক মাসুদুর রহমান সজন, সদস্য সচিব রেজাউল করিম টুটুল,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা পারভীন,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মাকসুদুল হক লিটন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আমিন বিপুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক, সহ-সভাপতি মোহাম্মদ আলী,অরন্য কুসুম, সাংগঠনিক সম্পাদক ফায়সাল সরকার ডিকোসহ যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান সজল, শামীম সরকার ও আল আমিন, রাজশাহী জেলার বিভিন্ন থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক, আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবগণসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে নেতৃবৃন্দ গনকপাড়া, রানীবাজার ও সাগরপাড়া বটতলা বাজারসহ নগরীর বিভিন্ন মার্কেট ও রাস্তার জনগণের মধ্যে এই প্রচারণাপত্র বিতরণ করে সেইসাথে এই সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin