বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা বিএনপি’র শুভেচ্ছা লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত হলো বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনকে বিএনপি’র পক্ষ থেকে পৃথিবীর ইতিহাসে সব থেকে হাস্যকর, প্রহসন, অগ্রহনযোগ্য ও বিনা ভোটেন নির্বাচন বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ জনগণ এই নির্বাচনে অংশগ্রহন করেননি। দেশের প্রতিটি ভোটকেন্দ্রে ছিলো ভোটার বিহিন। কেন্দ্রে কেন্দ্রে কুকুর, মুরগী ও হনুমান চড়তে দেখা যায়। এই সরকারের ডামি নির্বাচনে অংশগ্রহন না করায় দেশবাসী তথা রাজশাহীকে ধন্যবাদ জানিয়ে রাজশাহী জেলা বিএনপি’র পক্ষ থেকে শুভেচ্ছা লিফলেট বিতরন করা হয়।
বিএনপি রাজশাহী জেলা শাখার আয়োজনে বুধবার বিকেল সাড়ে ৪টায় নগরীর আমচত্বর এলাকায় লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জাল হোসেন তপু, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার, জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, আলী হোসেন, গোলাম মোস্তফা মামুন, তোফায়েল হোসেন রাজু ও শাহাদত হোসেন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, কৃষক দল কেন্দ্রীয় কমিটি রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল-আমিন সরকার টিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু ও সদস্য তাহমীদ, রাজশাহী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদা পারভীন ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হক, রাজশাহী জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুঈদ খান।

এছাড়াও দূর্গাপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব রেন্টু মোল্লা, নওহাটা পৌর কৃষক দলের সদস্য সচিব মানিক খান, কৃষকদল নেতা নাহিদ ও জাকিরসহ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin